করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তার করোনা আক্রান্ত হওয়ার খবর ইনস্টাগ্রামে জানিয়েছিলেন তার মা নীতু কপুর। তবে এখন তিনি সুস্থ আছেন। করোনামুক্ত হয়েছেন রণবীর, এমনটাই জানিয়েছেন তার কাকা রণধীর কাপুর।
এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রণধীর জানিয়েছেন যে রণবীর করোনামুক্ত। তিনি বলেন, পুরোপুরি সুস্থ রণবীর। ঠিক আছে ও। আমার সঙ্গে দেখা হয়েছে।”
তবে রণবীর যে সুস্থ হয়ে উঠেছেন তার আভাস ভক্তরা আগেই পেয়ে গিয়েছিলেন।
রণবীরের দিদি রিধিমা কাপুর সাহানি বৃহস্পতিবার একটি ছবি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। নেটমাধ্যমে প্রকাশিত হওয়া সেই ছবিতে দেখা যায় মাস্ক পরে রয়েছেন রিধিমা এবং তার পাশে চশমা পরে বসে রণবীর। প্রয়াত ঋষি কাপুরের আত্মার শান্তি কামনায় পূজার আয়োজন করেছিল কাপুর পরিবার। সেই পূজাতে উপস্থিত ছিলেন রণবীর।





