ওয়ানডে সিরিজও ভারতের

অধিনায়ক হিসেবে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ স্মরণীয় করে রাখলেন বিরাট কোহলি। টেস্ট, টি-টোয়েন্টির পর ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজেও হারিয়ে দিলো ভারত।

রোববার তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মাত্র ৭ রানের জন্য জয় বঞ্চিত হতে হলো বিশ্ব চ্যাম্পিয়নরা।

পুনেতে প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ৩২৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

৬২ বলে ৭৮ রান করেন ঋষভ পন্থ। ৫৬ বলে ৬৭ রানের ইনিংস খেলেন শিখর ধাওয়ান অন্যদিকে হার্দিক পান্ডিয়ার ৪৪ বলে ৬৪ রানের সুবাদে বড় সংগ্রহ পায় ভারতীয়রা।

মার্ক উড তিনটি ও আদিল রশিদ নেন দুটি করে উইকেট।

অন্যদিকে ৯ উইকেটে ৩২২ রান করতে সক্ষম হয় ইংলিশরা।

৮৩ বলে ৯৫ রান করেন স্যাম কারান, ৫০ বলে ৫০ রানের ইনিংস খেলেন ডেভিড মালান।

শার্দুল ঠাকুর চারটি ও ভুবেনেশ্বর কুমার নেন তিনটি করে উইকেট।