মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডবে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৪ হাজার ৯শ ৯২ জনের। যার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ব্রাজিলে, ৩ হাজার ৭৭৪ জন।
এসময়ে বিশ্বে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৮ লাখ ৮১ হাজার ৮২ জন। টিকা কার্যক্রম চললেও মৃত্যুর মিছিল অব্যাহত থাকায় তাই চরম অস্বস্তিতে বিশ্ববাসী।
আরও পড়ুন…দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের ফের ভিসা নিষেধাজ্ঞা
করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৭০৫ জনে এবং মৃত্যু ছাড়িয়েছে ৩০ লাখ। অন্যদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ কোটি ৮৮ লাখ ২২৭ জন।





