করোনা সংক্রমণ রোধে দেশে সর্বাত্মক লকডাউনের মধ্যে সীমিত পরিসরে চলছে পুঁজিবাজার। এমন পরিস্থিতিতে গত সপ্তাহে বাজারে সূচক, লেনদেন, অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। আলোচ্য সময়ে বাজার মূলধনের পরিমাণ বেড়েছে ৯ হাজার ৭২০ কোটি ৬৯ লাখ টাকা।
শনিবার (২৪ এপ্রিল) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ মতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ৬২ হাজার ৭৫৪ কোটি ৩৯ লাখ ১২ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৩১৬ কোটি ৮১ লাখ ৭২ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৫৬২ কোটি ৪২ লাখ ৫৯ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯০ হাজার ৫৯৩ কোটি ৩ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে তা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৭৪৭ কোটি ৩১ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ১৫৪ কোটি ২৭ লাখ টাকা।
দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৭২০ কোটি ৬৯ লাখ টাকা।





