ঢাকা: রাঙ্গুনিয়ায় ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে ঘিরে প্রচারণায় মুখর হয়ে উঠেছে ইউনিয়নের অলিগলি। ইউপি চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সদস্য প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত গ্রামের প্রতিটি ঘরে ঘরে গণসংযোগ করছে।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) লালানগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ওই ওয়ার্ডের সাবেক সফল মেম্বার মীর হানিফ সওদাগর প্রচুর লোকজন নিয়ে প্রচারণা চালাচ্ছেন। গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রচারপত্র বিলি করছেন। প্রচারণা শেষে জানতে চাইলে মীর হানিফ সওদাগর বলেন, আমি টানা তৃতীয় বার মেম্বার পদে দায়িত্ব পালন করছি। জনগনের সেবা করার উদ্দেশ্যে আবারো মেম্বার পদে টিউবওয়েল মার্কায় নির্বাচনে অংশ নিয়েছি। বিগত সময়ের চেয়ে এবার এলাকা থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। তিনি বিপুল ভোটে জয় পাবেন বলে আশাবাদী।
একই এলাকার ভোটার খতিজা বেগম বলেন, আমরা চাই এলাকার শান্তি। সে হিসেবে হানিফ সওদাগরের বিকল্প নেই। আশা করি সুষ্ঠু ভোটে তিনি আবারো জনপ্রতিনিধি হবেন। অন্য এক ভোটার আবদুল কাদের বলেন, আমরা এলাকায় একজন সুশিক্ষিত মানুষ চাই। হানিফ সওদাগর টানা তৃতীয় বারের নির্বাচিত সফল মেম্বার। তিনি এলাকার উন্নয়নে যথেষ্ট কাজ করেছেন। কোন প্রকার সালিশি বাণিজ্য করেনি, পুলিশ হয়রানি মানুষ হয়নি। আমরা সাধারণ ভোটাররা মনে করি নম্র- ভদ্র এই মানুষটি নির্বাচিত হলে এলাকার শান্তি অতীতের ন্যায় অটুট থাকবে।
উল্লেখ্য আগামী ২৮নভেম্বর তৃতীয় ধাপে রাঙ্গুনিয়ার ১৩টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে
প্রভাতনিউজ/ এবিএস





