মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার থানা পুলিশের উদ্যোগ্যে জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় পৌর শহরের মাইক্রো ষ্টানে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর আওতায় জেলা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক ট্রাফিক আইন গণসচেতনতা,মাদক বিরোধী,মানব পাচার প্রতিরোধ,নারী নির্যাতন প্রতিরোধ,সন্ত্রাস ও জঙ্গিবাদ পতিরোধ বিষয়ে শ্রমিক ও চালকদের অংশ গ্রহনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম,থানা পরিদর্শক (ওসি তদন্ত) মো: শফিকুল ইসলাম এসআই দেবিকান্ত বর্মন,এসআই মো: শাফিউল আযম সাগর,এএসআই মো: আলমগীর প্রমুখ।
প্রভাতনিউজ/এবিএস





