বুনিয়ান নীট ফ্যাশন্স লিঃ এর পক্ষ থেকে শীতবস্ত্র ও চাল বিতরণ

ঢাকা: গার্মেন্টস প্রতিষ্ঠান বুনিয়ান নীট ফ্যাশন্স লিঃ প্রতিবছরের ন্যায় শ্রমিক কর্মচারী ও দুঃস্থদের মাঝে কম্বল ও চাল বিতরণ করেছে। এসময় উপস্থিত ছিলেন বুনিয়ান নীট ফ্যাশন্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল গনি মিয়া ও পরিচালক মোঃ মনিরুজ্জামান।

এ প্রসঙ্গে বুনিয়ান নীট ফ্যাশন্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল গনি মিয়া বলেন আমরা প্রতিবছর এভাবে শীতবস্ত্র বিতরণ করে আসছি আগামী দিনে ও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। (ইনশাআল্লাহ)

এবিএস