ঢাকা: নির্বাচন কমিশন গঠনে চলমান রাষ্ট্রপতির সংলাপে বিএনপিকে আগামী ১২ জানুয়ারি বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ বুধবার (৫ জানুয়ারি) বঙ্গভবনের প্রেস উইংয়ের ফেইসবুক পেজে দেওয়া একটি পোস্টে এ তথ্য জানানো হয়।
তবে গত ২৭ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটি রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানায়।
এদিকে এ পর্যন্ত রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে- বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এবং ইসলামী আন্দোলন, বাংলাদেশ।
প্রসঙ্গত, গত দুই বারের মতো এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগের উদ্যোগ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সে অনুযায়ী গত ২০ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন তিনি।
প্রভাতনিউজ/এবিএস





