রাজধানীতে মাদকবিরোধী অভিযান, আটক ৭২

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) ভোর ৬টা থেকে আজ শনিবার (৮ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

তিনি জানান, গ্রেপ্তার ৭২ জনের কাছ থেকে ৪ হাজার ৩৬১ পিস ইয়াবা, ১২১ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৫২৫ গ্রাম গাঁজা ও ১ বোতল দেশিমদ জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এবিএস