ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গণপরিবহনের জন্য নতুন করে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ ১০ জানুয়ারি (সোমবার) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, অফিস-আদালতে ও বাড়ির বাইরে গেলে মাস্ক পরতে হবে। শপিংমল, দোকানপাট, বাজার ও হোটেল-রেস্তোরাঁয় গেলে ক্রেতা-বিক্রেতার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।
অবশ্যই, রেস্তোরাঁয় খেতে গেলে ও আবাসিক হোটেলে থাকতে হলে করোনা টিকার সনদ দেখাতে হবে।
প্রভাতনিউজ/এবিএস





