ঢাকা: রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে ৫৫ জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, রাজধানীর বিভিন্ন স্থানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের আটক করে নিয়ে আসা হয়েছে।
গতকাল শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে রোববার (১৬ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ১০৩৩ পিস ইয়াবা, ২৭৬ গ্রাম ১৮০ পুরিয়া হেরোইন, ৩৩ কেজি ২২২ গ্রাম ৭০ পুড়িয়া গাঁজা ও ১১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রভাতনিউজ/এনজে





