ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণি। চলচ্চিত্রে নাম লেখানোর পর থেকেই আলোচনায় রয়েছেন লাস্যময়ী এই নায়িকা। তবে কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় থাকেন তিনি। প্রতি বছরই প্রেম-বিয়ে ঘিরে আলোচনায় আসেন পরীমণি। চলতি বছরও ব্যতিক্রম ঘটেনি। আবারও বিয়ে করে আলোচনায় এলেন। ১০ জানুয়ারি হুট করেই নিউজজিকে পরীমণি জানান, অভিনেতা শরিফুল রাজের সন্তানের মা হতে চলেছেন। একমাস ধরে সন্তান সম্ভাবনা তিনি। চলতি বছরের শেষের দিকে অনাগত সন্তানের জন্ম দেবেন।
জানা যায়, গেল বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। যা প্রকাশ্যে আনেন চলতি মাসে। বিয়েতে তার সাক্ষী ছিলেন কারা কিংবা দেনমোহর কত? সেসব উত্তর আপাতত অজানা। এ ব্যাপারে জানতে পরীমণির মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃিত ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এটি পরীমণির পঞ্চম বিয়ে৷ এর আগে ২০২০ সালের মার্চে অভিনেত্রী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজী ডেকে তার সহকারী কামরুজ্জামান রনিকে মাত্র তিন টাকা দেনমোহরে বিয়ে করেন পরীমণি। কিন্তু তিন টাকার বিয়ে তিন মাসও টেকেনি। তার আগে ২০১৭ সালে তামিম হাসান নামের এক সাংবাদিকের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা জানা যায়। বাগদানও হয়েছিল। তামিমকে নিয়ে প্রকাশ্যে বিভিন্ন দেশে ঘুরতেও গিয়েছিলেন পরী।
অভিনয় জীবনের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বেশ বিতর্কিত এ নায়িকা। শরিফুল রাজের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে উইকিপিডিয়ায় পরীমণির পাঁচ বিয়ের তথ্য সন্নিবেশিত করা হয়। সেখানে পর্যায়ক্রমে পাঁচ বিয়ে ও স্বামীর নাম ক্রমানুসারে দেখা যাচ্ছে।
সেখানে লেখা আছে— ২০১০ সালে পরীমণির প্রথম বিয়ে হয় তার কাজিন ইসমাইল হোসেনের সঙ্গে। ২০১২ সালে সেই সংসার ভেঙে যায়। একই বছর ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সঙ্গে পরীর বিয়ে হয়। ২০১৯ সাল পর্যন্ত ছিল তাদের সেই সংসার। এরপর একই বছর সাংবাদিক ও আরজে তামিম হাসানকে বিয়ে করেন নায়িকা। অল্প দিন পরই এ বিয়েও ভেঙে যায়। এরপর নির্মাতা ও অভিনেতা কামরুজ্জামান রনির সঙ্গে হঠাৎ করেই বিয়ের খবর দেন পরী। কয়েক দিনের মধ্যেই সেই বিয়েও ভেঙে যায় তার।
গেল বছরের ৪ আগষ্ট বনানীর বাসা থেকে গ্রেপ্তার হয়ে বছরের অর্ধেকজুড়ে আলোচনায় ছিলেন পরী। দফায় দফায় রিমান্ড ও ২৭ দিন কারাভোগ করার পর ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। একই বছরের ২৪ অক্টোবর একটি পাঁচতারকা হোটেল জন্মদিন পালন করে বেশ সমালোচিত হয়েছিলেন তিনি। বছরের শুরুতে পঞ্চম বিয়ের খবরে আবারও আলোচনায় পরী।
প্রভাতনিউজ/এনজে





