ঢাকা: করোনাভাইরাসে সস্ত্রীক আক্রান্ত হয়েছেন দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এখন তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গতকাল বুধবার ( ১৯ জানুয়ারি) রাতে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন প্রধান বিচারপতি। এর আগে গত মঙ্গলবার ( ১৮ জানুয়ারি) একই হাসপাতালে ভর্তি হন তাঁর স্ত্রী ডালিয়া ফিরোজ। তাঁরা দুজনই সুস্থ আছেন।
প্রভাতনিউজ/এনজে





