ডেঙ্গুতে নতুন করে কেউ আক্রান্ত হয়নি : স্বাস্থ্য অধিদপ্তর

ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের কোনো হাসপাতালে কেউ ভর্তি হয়নি।

আজ শনিবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এদিকে নতুন করে কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হলেও বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৯ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ১১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ রোগী।

প্রভাতনিউজ/এবিএস