ঢাকা: বেনাপোল স্থলবন্দরে ১ নম্বর গেটের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুরাইয়া (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ব্যাটারিচালিত ভ্যান থেকে পড়ে গিয়ে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হন। এ সময় ট্রাকের চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার ডিউটি অফিসার জানান, বেনাপোল স্থলবন্দরের ০১ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর থাকা একটি ট্রাক পেছনে ফেরার সময় একটি যাত্রীবাহী ব্যাটারীচালিত ভ্যান ট্রাকের পিছনের চাকায় এসে আঘাত করে। এ সময় ভ্যানে থাকা মহিলা যাত্রী সুমাইয়া আক্তার (১৯) চাকার নিচে পড়ে গুরুত্বর আহত হন।
সুমাইয়া বেনাপোল পোর্ট থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ ট্রাকের চালককে আটক করে।
প্রভাতনিউজ/এবিএস





