ডাকাতিয়ায় ট্রলার-বাল্কহেড সংঘর্ষ, নিহত ৫

চাঁদপুর জেলার মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও মাটিবাহী ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (৩১ জানুয়ারি) সকালে চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন:

মো. আওয়াল (৫০),

মো. মোবারক (৪৫),

মো. নাসির (৩২),

আল-আমিন (৩৫) ও

নজরুল (৩৫)।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শাহেদুল ইসলাম জানান, আজ ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিখোঁজ হন ১১ জন। পরে ৬ জন সাঁতরে তীরে উঠলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রভাতনিউজ/এনজে