ঢাকা: রাজধানী থেকে কিছুটা দূরে নতুন একটি জায়গায় এবং করোনা আবহে সীমাবদ্ধতার মধ্যেও এবারের বাণিজ্যমেলা সফল হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ সোমবার (৩১ জানুয়ারি) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এবার বাণিজ্যমেলায় ১৬ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ পাওয়া গেছে। এছাড়া মোট পণ্য বিক্রি প্রায় ৪০ কোটি টাকার এবং ভ্যাট আদায় হয়েছে দেড় কোটি টাকা।
আগামী বছর বাণিজ্যমেলার পরিধি অনেক বড় হবে বলেও জানান তিনি।
এবারের মেলায় বিশেষ অবদান রাখার জন্য ১২ ক্যাটাগরিতে ৪২ অংশগ্রহণকারী, বিভিন্ন দফতরের ১০ কর্মকর্তা এবং ২৭টি সংস্থা পুরস্কার পেয়েছে।
প্রভাতনিউজ/এবিএস





