ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জন হাসপাতালে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা ঢাকার বাসিন্দা। তবে এ সময়ে দেশে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা পাঁচজন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি চারজন এবং ঢাকার বাইরে হাসপাতালে একজন।

প্রতিবেদনে আরও বলা হয়, ১ জানুয়ারি থেকে আজ (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ১৩০ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ১২৫ জন। নতুন বছরে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

প্রভাতনিউজ/এনজে