বিদায়ী বছরে বলিউড ভক্তরা কিছু বড় তারকার বিয়ের সাক্ষী হয়েছেন। তবে তারা এই মুহূর্তে তাকিয়ে আছেন রণবীর কাপুর ও আলিয়া ভাটের দিকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রণবীর ও আলিয়া চলতি বছরের এপ্রিলে বিয়ের পরিকল্পনা করছেন। ইতোমধ্যে কাপুর ও ভাট পরিবারে নাকি প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়েছে।
অনেকের মতে, রণবীর-আলিয়া হয়তো রাজস্থানের রণথম্বোরে বিয়েতে বসবেন। কারণ দু’জন সেখানেই সবচেয়ে বেশি ছুটি কাটিয়েছেন এবং জায়গাটি তাদের কাছে খুব প্রিয়।
ভারতীয় সংবাদমাধ্যমটি এই খবর নিশ্চিত করতে ভাট পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে। কিন্তু তিনি প্রথমে এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। পরে অবশ্য ওই ব্যক্তি বলেন, এই জল্পনার সত্যতা আছে।
সম্প্রতি সঞ্জয় লীলা বানশালি পরিচালিত আলিয়ার ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র ট্রেলার অনলাইনে মুক্তি পেয়েছে। গাঙ্গুবাঈয়ের চরিত্রে আলিয়ার অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে।
এদিকে, গাঙ্গুবাঈয়ের পোজ দেওয়া রণবীরের ছবি সোশ্যালে মিডিয়াতে পোস্ট করে আলিয়া লিখেছিলেন, ‘বেস্ট বয়ফ্রেন্ড এভার’। তার সঙ্গে ছিল সাদা হার্ট ইমোজি। আলিয়ার এই পোস্ট যেন আবারও প্রমান করে তাদের সম্পর্কের মধুরতা।
প্রভাতনিউজ/এনজে





