রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর মিরপুরে গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

নিহত জাহিদ (২৫) পল্লবী এলাকার মুসলিম ক্যাম্পের মোঃ হানিফের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে মিরপুর বাংলা স্কুলের সামনে জাহিদসহ পাঁচজন দাড়ানো ছিল। এসময় কিছু বুঝার আগেই কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। এসময় জাহিদ গুরুতর আহত হয়।

পরে জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সোয়া ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তথ্যসূত্র : ইউএনবি।

প্রভাতনিউজ/এনজে