জিপিএ ৫ প্রাপ্তদের বৃত্তি দেবে ডিআরইউ

ডিআরইউ সদস্যদের মধ্যে যাদের সন্তান ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।

সংগঠনটি প্রতি বছরের মতো এবারও কৃতি সন্তানদের সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তাদের বৃত্তিও প্রদান করা হবে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ট্রান্সক্রিপ্ট, মার্কশীটের ফটোকপি ও এক কপি ছবি আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যে ডিআরইউ কার্যালয়ে জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানের তারিখসহ বিস্তারিত সূচি পরবর্তীতে জানানো হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

প্রভাতনিউজ/এনজে