ফ্লপের পথে অমিতাভের সিনেমা

করোনা থেকে গা ঝাড়িয়ে দিয়ে ওঠার চেষ্টায় বলিউড। কিন্তু করোনার সংক্রমণ কমে দেশ স্বাভাবিক হওয়ার পর অমিতাভের প্রথম সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পথে। নাগরাজ মঞ্জুলের পরিচালিত স্পোর্টস ড্রামা ভিত্তিক সিনেমা ‘ঝান্ড’ মুক্তির প্রথম দিনে মাত্র দেড় কোটি টাকা ব্যবসা করল।

অমিতাভ বচ্চনের মত মহাতারকার উপস্থিতি সত্ত্বেও এত কম টাকার ব্যবসায় হতাশ চলচ্চিত্র মহল। রোববার যদি বড় ব্যবসা করতে না পারে তাহলে নিশ্চিতভাবেই এই সিনেমা ফ্লপের তকমা পাবে।

এর আগে বড় পর্দায় মুক্তি পাওয়া অমিতাভের ‘চেহরে’ সিনেমাও সুপার ফ্লপ হয়েছিল। করোনাকালে ওটিটিতে মুক্তি হওয়া অমিতাভের ‘গুলাব সিতাব’ তেমন ঝড় তুলতে পারেনি। সর্বশেষ ‘ঝান্ড’ সিনেমাটিও ফ্লপের পথে।

প্রভাতনিউজ/এনজে