ইউক্রেনের সমুদ্র বন্দরের কাছে রাশিয়ার গোলাবর্ষণ

রাশিয়ার নৌবাহিনী তাদের যুদ্ধজাহাজ থেকে ইউক্রেনের সমুদ্র বন্দরের কাছে গোলাবর্ষণ করেছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি হামলা চালানো হয়েছে। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেছেন, ইউক্রেনের ওডেসা সমুদ্র বন্দরে দক্ষিণের এলাকা তুজলা উপকূলে ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি হামলা চালানো হয়েছে। মধ্যরাতে এ হামলা চালানো হয়।

তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে বলেন, দূর থেকে চালানো এসব হামলায় ব্যাপক গোলাবর্ষণের ঘটনা ঘটে। এর মাধ্যমে রাশিয়া মূলত ইউক্রেনের উপকূল প্রতিরক্ষা ব্যবস্থাকে পরীক্ষা করতে চাইছে।

আন্তন গেরাশচেঙ্কো আরো বলেছেন, রুশ কর্তৃপক্ষ কোনো পদাতিক (স্থল) বাহিনী নামানোর চেষ্টা করেনি। তবে তিনি একথাও জানাননি যে ইউক্রেনের ওই উপকূল অঞ্চলের কোন স্থানগুলো রুশ গোলাবর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্যসূত্র : আল-জাজিরা।

প্রভাতনিউজ/এনজে