১ কোটি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে ১ কোটি পরিবারের মাঝে টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার (২০ মার্চ) সকাল থেকে নির্দিষ্ট ডিলারদের মাধ্যমে এসব পণ্য বিক্রি শুরু হয়।

২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ে চিনি, ডাল ও তেল বিক্রি করা হবে। ৩ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে এসব পণ্যের সঙ্গে ছোলা, পেঁয়াজ ও খেজুর যুক্ত করে বিক্রি করা হবে।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রথম পর্যায়ে ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ লিটার তেল কিনতে পারবেন। প্রতি লিটার তেলের মূল্য হবে ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও প্রতি কেজি মসুরের ডালের দাম ধরা হয়েছে ৬৫ টাকা। অর্থাৎ একজন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪৬০ টাকায় ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুরের ডাল নিতে পারবেন।

দ্বিতীয় পর্যায়ে এই প্যাকেজর সঙ্গে ২ কেজি ছোলা, খেঁজুর ও পেঁয়াজ যুক্ত করে বিক্রি করা হবে।

প্রভাতনিউজ/এনজে