আজ বন্ধ সুপ্রিম কোর্টের বিচারকাজ

সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদের (৯২) মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে আজ রোববার (২০ মার্চ) সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শনিবার (১৯ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান।

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি শাহাবুদ্দিন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার (২০ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবকাশকালীন বেঞ্চের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। এই দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যতালিকায় আসা মামলার শুনানি হবে সোমবার (২১ মার্চ)।

গত শনিবার (১৯ মার্চ) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সাহাবুদ্দীন আহমদ ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

প্রভাতনিউজ/এনজে