মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে কাউন্সিলরদের প্রতি সপ্তাহে অন্তত একবার সমন্বয় সভা করার নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
গতকাল সোমবার (২৮ মার্চ) রাজধানীর গুলশান-২ এ নগর ভবনের হলরুমে ডিএনসিসির ২য় পরিষদের ১১তম করপোরেশন সভায় তিনি এ নির্দেশনা দেন।
তিনি বলেন, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্বে এসেছি। জনগণের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালনে কোনভাবেই যেন অবহেলা না হয়।
এসময় তিনি অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ না করতে কাউন্সিলরদের নির্দেশনা দেন।
প্রভাতনিউজ/এনজে





