কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (১৫ জুন) রিটানিং কর্মকর্তার কার্যলয়ে এ ফলাফল বন্ধ ঘোষণা করে।
জানা যায় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (১৫ জুন) রাতে রিটানিং কর্মকর্তার কার্যালয়ে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
সবশেষ ১০৫টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত নৌকা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৮৬৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৪৯২ ভোট। স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ১৪২ ভোট।
(বিস্তারিত আসছে)





