ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকুন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। তাদের বিষয়ে সবাই সতর্ক থাকুন। সবাই ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্রকারীদের প্রতিহত করুন। বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিএস প্রশাসন একোডেমি আয়োজিত ‘অনুভবে ও অনুপ্রেরণায় বঙ্গবন্ধু: জনসেবায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি র বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যারা স্বাধীনতা চায়নি তারা দেশের উন্নয়ন ও অগ্রগতি থামিয়ে দিতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলেছে। এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এজন্য মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোমিনুর রশিদ আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।