নতুন প্রজন্মকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করতে দেশের খ্যাতিমানদের সফলতার গল্প জানতে এবং জানাতেই এসএ টিভির বিশেষ অনুষ্ঠান ‘অনুসরণ’। প্রজন্মকে পথ দেখায় স্লোগান নিয়ে জেমস গ্রুপ নিবেদিত এসএটিভির ভিন্ন ধারার সাপ্তাহিক এ আয়োজনে এবারের অতিথি দেশবরেণ্য সমাজসেবক, মুক্তিযোদ্ধা এবং শিক্ষাবিদ অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, একাধারে একজন শিক্ষক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর অন্যতম উপদেষ্টা, বাংলা একাডেমীর সম্মানিত ফেলো, বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিষ্ট, সাহিত্যিক এবং একজন সমাজসেবক। ঢাকা বিশ্ববিদ্যালয়েরর এম.আই.এস বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বর্তমানে তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিরি অব বাংলাদেশ এর উপাচার্যের দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে তিনি তার সফলতার গল্প শোনাবেন। একই সাথে দর্শকরা জানবেন শৈশব, কৈশোর, অনুপ্রেরণা, ব্যর্থতা, কর্মজীবন, উদ্যোগ এবং আগামীর পরিকল্পনা এবং পরামর্শ।
তরুণ প্রজন্মকে আলোকিত করতে এসএটিভির এ ভিন্ন আয়োজন তাই অত্যন্ত জনপ্রিয় এবং সমাদৃত একটি অনুষ্ঠান। বিশিষ্ট সাংবাদিক সরকার হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে সোমবার সন্ধ্যা সাড়ে ছ’টায়। প্রযোজনায় পেভিস বাইটেক লিমিটেড। দেখার আমন্ত্রণ রইলো।





