অনশন বাতিলের ঘোষণা ইডেনের বহিষ্কৃত নেত্রীদের

২৬ সেপ্টেম্বর২০২২( প্রভাত নিউজ): রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের দুপক্ষের মধ্যে চলমান দ্বন্দ্বের ঘটনায় অনশনের ঘোষণা দিয়েছিলেন ওই কলেজের বহিষ্কৃত নেত্রীরা। তবে ঘোষণার দুই ঘণ্টার মধ্যেই আবার অনশন বাতিলের কথা জানালেন তারা।

সোমবার (২৬সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তারা অনশন বাতিলের ঘোষণা করেন। এর আগে, দুপুর ১২টার দিকে ইডেন মহিলা কলেজে এক সংবাদ সম্মেলনে অনশনের ঘোষণা দিয়ে তারা আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আসেন অনশনে বসার জন্য। কিন্তু সেখানে দেড় ঘণ্টা অবস্থানের পরেই তারা অনশন বাতিলের ঘোষণা দিলেন।