জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বর্তমানে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব থাকে তিনি। যেকোন ইস্যু নিয়ে কথা বলাই যেন তার কাজ। তবে সম্প্রতি এক পোস্ট নজরে আসে সবার। যেখানে তিনি তার মনে কথা আর না বলার ইঙ্গিত দিলেন তিনি।
তিনি লেখেন, “একটা সময় ছিল, আমি কাউকে কেয়ার করতাম না, কে কী বলল আমাকে নিয়ে, কে কী ভাবল তাতে কিছুই আসতো যেতো না আমার। এইটা কিন্তু খুব বেশিদিন আগেরও কথা না। যা মাথায় আসতে লিখে ফেলতাম/ বলে ফেলতাম। আসলে তখন ভেতরে আমি অনেক হাল্কা ফিল করতাম। বুকের ভেতর পাথর নিয়ে ঘুড়ে বেড়ানোর অনুভূতি ছিল না।”





