এসি মিলানকে উড়িয়ে চেলসির প্রথম জয়

চ্যাম্পিয়নস লিগে এবারের মৌসুমে প্রথম জয়ের দেখা পেলো চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে তারা ৩-০ গোলে হারিয়েছে এসি মিলানকে। এই জয়ে ‘ই’ গ্রুপের তলানি থেকে দুইয়ে উঠেছে ব্লুজরা।

প্রথমার্ধেই ওয়েসলি ফোফানা গোল করে ম্যাচ নিয়ন্ত্রণে নেন। পিয়েরে এমেরিক অবেমেয়াং ও রিচি জেমস আরও গোল করে গ্রাহাম পটারের দলকে বড় জয় এনে দেন।