পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে আগামীতে বৈশ্বিক খাদ্য সংকটের শঙ্কা থাকলেও বাংলাদেশের খুব ক্ষতি হবে না। তিনি বলেন, বাংলাদেশের এক ইঞ্চি জমিও খালি থাকবে না। সরকার খাদ্য নিশ্চয়তার চেষ্টা করছে। খাদ্য ম্যানেজ করতে পারলে অন্যকিছুও ম্যানেজ করা সম্ভব।





