লজ্জাজনক ভাবে হারলো পাকিস্তান

 ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হেরেছে পাকিস্তান। ক্রাইস্টচার্চে কিউইদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাবর আজমের দল।

রান তাড়া করতে নেমে ১১৭ রানের জুটি গড়েন দুই কিউই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। অ্যালেন সাজঘরে ফেরেন ৪২ বলে ৬২ রানের ইনিংস খেলে।