সংগ্রামী ফিফটি করে শান্ত’র বিদায়, ভীষণ চাপে বাংলাদেশ

ADELAIDE, AUSTRALIA - NOVEMBER 06: Najmul Shanto of Bangladesh during the ICC Men's T20 World Cup match between Pakistan and Bangladesh at Adelaide Oval on November 06, 2022 in Adelaide, Australia. (Photo by Sarah Reed/Getty Images)

নাজমুল হোসেন শান্ত পাকিস্তানের বিপক্ষে রান পাচ্ছিলেন বটে। তবে খুব বেশি দুর্দান্ত খেলতে পারছিলেন না এই ব্যাটসম্যান। মাঠে রানের জন্য সংগ্রামই করছিলেন এই টাইগার ওপেনার।

এরমধ্যেই সংগ্রাম করে ফিফটি হাঁকিয়েছেন পাকিস্তানের বিপক্ষে। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি এই ব্যাটসম্যান। ফিফটি হাঁকিয়ে বিদায় নিয়েছেন ব্যক্তিগত ৫৪ রান করে। শান্ত এর বিদায়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভার শেষে ৪ উইকেটে রান ৯৮ রান। মাঠে আছেন মোসাদ্দেক এবং আফিফ।

পাকিস্তানের বিপক্ষে লিটনের সঙ্গে দারুণ শুরু এনে দিয়েছেন শান্ত। লিটন ফিরলেও এরপর সৌম্যকে নিয়ে ফিফটি রানের জুটি গড়েন শান্ত। এরপর দ্রুত সৌম্য এবং সাকিব আল হাসান ফিরে যান শান্ত’র সামনেই।

তবে একপ্রান্তে দাঁড়িয়ে ৪৬ বলে ফিফটি তুলে নেন শান্ত। শেষ পর্যন্ত ৪৮ বলে ৭ চারে ৫৪ রান করে ফেরেন শান্ত। এই ব্যাটসম্যানের বিদায়ে মাত্র ১৮ রানের ব্যবধানে ৩ উইকেট হারাল বাংলাদেশ।