অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ছাত্রদলের ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) গ্রেপ্তার ছাত্রদলের ১১ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে রোববার আসামিদের আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া ১১ আসামি হলেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, রাজধানীর কলাবাগান থানা ছাত্রদলের সদস্য মো. রবিন খান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন খান, মো. সাগর, জসিম উদ্দিন, মতিউর রহমান নিরব, হারুন অর রশিদ, শামিম রহমান, আরিফুল ইসলাম, জামাল হোসেন আবু তাহের।
এর আগে গত ২ নভেম্বর পল্টন এলাকায় গাড়ি নিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিকের গাড়িতে হামলা চালানো হয়। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় থানার গানম্যান রফিকুল ইসলাম মামলা করেন। এ মামলায় অজ্ঞাত অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।





