ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের উদ্বোধন করেছেন। আজ শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শেখ হাসিনা।

২৪ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর, আশুলিয়া, বাইপাইল ও ইপিজেডকে যুক্ত করবে। এটি নির্মাণে মোট খরচ হবে ১৬ হাজার ৯০১ কোটি টাকা।