মরুর বুকে প্রথম বিশ্বকাপে কঠিন সমীকরণে দাঁড়িয়ে মেসিরা। ‘সি’ গ্রুপে নিজেদের বাকি দুই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। অন্যদিকে পোল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে ড্র করা মেক্সিকোও চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। আর্জেন্টাইনদের সেরা তারকা লিওনেল মেসিকে থামাকে ছক কষছেন মেক্সিকান কোচ টাটা মার্তিনো।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন মার্তিনো। মেসিকে খুব কাছ থেকে দেখেছেন বার্সার এই সাবেক কোচ। মেসির খুঁটিনাটি বিষয়ে তার ভালোই দক্ষতা রয়েছে।
তার মতে, তার সাবেক শিষ্য মেসিকে থামানো কঠিন। তবে জটিল কিছুই নয়।
মার্তিনো জানালেন, মেসিকে মোকাবিলা করা সবাই একই কথা বলছেন। তাকে এ জন্য থামানো যায়। কারণ, মেসি একটি বাজে দিন কাটিয়েছে।
তিনি বলছেন, মেসি নিজের সেরা ছন্দে থাকবে, এটা বিবেচনায় নিয়েই প্রস্তুতি নিতে হবে। সে (মেসি) তার সেরা ছন্দে থাকবে না, কখনো এটা আমাদের ভাবা উচিত না। কারণ, পুরো ৯০ মিনিট ছন্দে না থাকলেও মাত্র ৫ মিনিটেই ম্যাচ পাল্টে দেওয়ার যায়। তাই ম্যাচের পুরোটা সময় তার ওপর চোখ রাখতে হবে।





