মরুর বুকে প্রথম বিশ্বকাপে অন্যতম ফেভারিট ‘ব্রাজিল’। হেক্সা মিশনে সার্বিয়ার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এই ম্যাচে ইনজুরিতে পড়েন দলের অন্যতম সেরা তারকা নেইমার। এর ফলে সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে থাকছেন না নেইমার।
বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে ব্যথিত করেছে নেইমারের এই ছিটকে যাওয়া।
শনিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে বিষয়টি জানিয়েছেন তিনি।
তিনি জানান, আমি ছোটবেলা থেকেই ব্রাজিল টিমের সাপোর্টার। সত্যি, নেইমারের জন্য খারাপ লাগছে। আমি কখনোই চাই না, শুধু নেইমার নয় যেকোনো ফুটবলার বিশ্বকাপের মতো এতো বড় আসর থেকে ইনজুরির কারণে ছিটকে যাক।
রুবেলের দাবি, তুমি (নেইমার) না থাকলে বিশ্বকাপের সৌন্দর্য থাকে না। নেইমার অনন্য এক ফুটবল প্রতিভার নাম।
উল্লেখ্য, ২০১৪ সালেও ঘরের মাটিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে পিঠের চোটে পড়েছিলেন নেইমার। পরে সেমিতে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই রয়ে গিয়েছিল ব্রাজিলের। এবার কাতার বিশ্বকাপেও কি নেইমার বাদ পড়বেন। নাকি নকআউট পর্বে ব্রাজিল জায়গা করে নিলে মাঠে ফিরতে পারেন, তাই এখন দেখার বিষয়।





