বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার সবসময় দুঃস্বপ্ন দেখছে এই বুঝি তাদের গদি গেল। যেটাকে আমরা বলি ‘চোরের মন পুলিশ পুলিশ’।
শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তরুণদের দুর্বার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। আওয়ামী লীগ নেতারা এখন লুটেরা দলে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা এখানে মঞ্চে যারা বসে আছি অধিকাংশই বীর মুক্তিযোদ্ধা। ধানের শীষে আজ রক্ত জমেছে। এই রক্ত পরিষ্কার করতে আমরা আন্দোলনে নেমেছি। তবে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাবো না।
এ সময় সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিনা রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীনসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য দেন।





