শ্রাবন্তী-অভিরূপের সম্পর্কে নতুন মোড়

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে অভিনয়ের চেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এ অভিনেত্রী। একাধিক বিয়ের পরও কোনো সংসারই টিকাতে পারেননি তিনি। বার বার সম্পর্কে জড়ান, তবে কিছুদিন না যেতেই ভেঙে যায় তার সম্পর্ক গুলো। তৃতীয় স্বামী রোশন সিংহের বিচ্ছেদের পর, আবারও অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নতুন সম্পর্কে জড়ান শ্রাবন্তী। একাধিকবার বিভিন্ন স্থানেই দেখা মিলেছে এ প্রেমিক যুগলের। এমনকি বিদেশেও ভ্রমণে গিয়েছিলেন তারা।

কিন্তু কিছু দিন না যেতেই গুঞ্জন উঠেছে তাদের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। তারা নাকি আলাদা হয়ে গেছেন। তবে এ গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের পালে হাওয়া লাগিয়েছেন শ্রাবন্তী-অভিরূপ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে অভিনেত্রীকে ধন্যবাদ দেন অভিরূপ। সম্প্রতি নতুন ব্যবসা শুরু করেছেন তিনি। আর সেই দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যান শ্রাবন্তী। তাই অভিনেত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন তিনি।