নয়াপল্টনে সংঘর্ষের পাঁচ দিন পর দলীয় কার্যালয়ে এসেছেন বিএনপির সিনিয়র নেতারা।
সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে আসেন তারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, এমরান সালেহ প্রিন্স, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিএনপি নেতা আজিজুল বারী হেলাল কার্যালয়ে আসেন।
এ সময় বিএনপি নেতারা গত ৭ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়ের ভাঙচুর হওয়া বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
এর আগে, রোববার (১১ ডিসেম্বর) প্রশাসন বিএনপি দলীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ ছেড়ে দিলে দুপুরেই বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন। তবে, সে সময় সিনিয়র নেতাদের দেখা যায়নি।
উল্লেখ্য, গত বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদন রাত থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও নাইটিংগেল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো এলাকা নিয়ন্ত্রণ নেয় পুলিশ। তারপর থেকেই দলটির পার্টি অফিস বন্ধ ছিল।





