মেট্রোরেল পরিষেবার প্রথম ধাপের উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যুৎ চালিত দ্রুতগতির মেট্রো যুগে প্রবেশ করল বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে রাজধানীবাসীর কাঙ্ক্ষিত চাওয়া মেট্রোরেলের বাণিজ্যিযাত্রা শুরু।
মেট্রোরেলের যুগে প্রবেশ করায় উচ্ছ্বসিত দেশবাসী। সবার মুখে শুধুই প্রধানমন্ত্রীর প্রশংসা। সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রো স্টেশনের কয়েকটি ছবি প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এ নায়িকা।
ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, বাংলাদেশের প্রথম মেট্রোরেল। ধন্যবাদ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





