মেসির অপেক্ষায় আছি : এমবাপ্পে

MONTPELLIER, FRANCE - MAY 14: Lionel Messi of PSG celebrates his goal with Kylian Mbappe during the Ligue 1 Uber Eats match between Montpellier HSC (MHSC) and Paris Saint Germain (PSG) at Stade de la Mosson on May 14, 2022 in Montpellier, France. (Photo by John Berry/Getty Images)

বিশ্বকাপ ফাইনালের পর আর দেখা হয়নি মেসি-এমবাপ্পের।

বিশ্বকাপ ফাইনাল হারের ১০ দিন পরই ক্লাবের হয়ে মাঠে নেমে গেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বুধবার রাতে স্ট্রাসবার্গের বিপক্ষে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে এমবাপ্পেদের পিএসজি জয় পেয়েছে ২-১ গোলে। লিওনেল মেসি না থাকলেও খেলেছেন ব্রাজিলীয় তারকা নেইমার। তবে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে।

বিশ্বকাপ ব্যর্থতা ভুলে এমবাপ্পের ভাবনা এখন ক্লাবকে ঘিরে। তাই অপেক্ষায় আছেন সতীর্থ লিওনেল মেসির।

বিশ্বকাপ জয়ের পর মেসি এখনো পরিবারের সঙ্গে আর্জেন্টিনায় রয়েছেন। কিছুদিনের মধ্যেই ফিরবেন পিএসজি শিবিরে। স্ট্রাসবার্গের বিপক্ষে জয়ের পর এমবাপ্পে বলেন, ‘আমরা মেসির অপেক্ষায় আছি যাতে আমরা একসঙ্গে জিততে পারি, একসঙ্গে গোল উদযাপন করতে পারি। ’

বিশ্বকাপ জয়ের পর মেসিকে অভিনন্দনও জানিয়েছিলেন এমবাপ্পে। এই প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘ম্যাচ (ফাইনাল) শেষে আমি মেসির সঙ্গে কথা বলেছি। আমি তাকে অভিনন্দন জানিয়েছিলাম কারণ সে সারাজীবন এই ট্রফিটার খোঁজ করতেছিল। আমিও চেয়েছিলাম জিততে, তবে পারিনি। ’

আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্তিনেজের উদযাপন নিয়ে এমবাপ্পে বলেন, ‘(মার্তিনেজের) উদযাপন নিয়ে আমার সমস্যা নেই। এসব নিরর্থক বিষয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ক্লাবের জন্য নিজের সেরাটা দেওয়া।