পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

খ্রিস্টানদের ধর্মগুরু সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইংয় থেকে পাঠানো এক শোক বার্তায় তিনি দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, পোপ বেনডিক্টের অহিংস নীতি ও সর্বজনীন শান্তি প্রতিষ্ঠা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন।