স্টেশনের সিগন্যাল কেবল চুরি, বন্ধ থাকল ট্রেন!

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকার দুটি স্থানে গত সোমবার গভীর রাতে সিগন্যাল কেবল চুরির ঘটনা ঘটেছে। এতে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে নতুন কেবল লাগিয়ে সিগন্যাল চালু করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, সোমবার রাতের কোনো একসময়ে মৌড়াইল ও পুনিয়াউট রেলগেট এলাকায় সিগন্যাল কেবল চুরি হয়।

এতে প্যানেল বোর্ডে সিগন্যাল দিতে সমস্যা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হলে নতুন কেবল লাগানো হয়। গতকাল মঙ্গলবার ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত কেবল লাগানোর কাজ করা হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মো. জিল্লুল মিয়া বলেন, ‘পরে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’