মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহযোগীরা গোপনীয় সরকারি রেকর্ডের একটি নতুন ব্যাচ খুঁজে পেয়েছেন। দ্বিতীয় আরেকটি স্থানে এগুলো পাওয়া যায়। এতে হোয়াইট হাউসের জন্য রাজনৈতিক বিব্রতকর পরিস্থিতির মাত্রা আরও বাড়ল।
প্রথম দফায় ওয়াশিংটন ডিসির একটি বেসরকারি অফিসে নথি পাওয়া গিয়েছিল। ওই অফিসটি বাইডেন অতীতে ভাইস-প্রেসিডেন্ট হওয়ার পরে ব্যবহার করেছিলেন।
বিষয়টি মার্কিন বিচার বিভাগ পর্যালোচনা করছে।
বাইডেনের পূর্বসূরী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভুলভাবে গোপন ফাইল পরিচালনা করার অভিযোগে ফৌজদারি তদন্তের মুখোমুখি হয়েছেন।
বাইডেনের সহযোগীরা কখন বা কোথায় ফাইলগুলোর অতিরিক্ত অংশ খুঁজে পেয়েছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।





