অবশেষে টুইটারে ফিরলেন কঙ্গনা 

দীর্ঘদিন প্রতীক্ষার পর অবশেষে টুইটারে ফিরেছেন কঙ্গনা রানাউত। প্রায় ২০ মাসেরও বেশি সময় পর টুইটারে ফিরতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) কঙ্গনার টুইটার হ্যান্ডল পুনরুদ্ধার করা হয়। টুইটারে ফিরেই উচ্ছ্বাসিত হয়ে নিজের অনুভূতি জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।

অভিনেত্রী ওই পোস্টে লিখেছেন, সবাইকে নমস্কার জানান কঙ্গনা। সেই সঙ্গে আবার ফেরত এসে ভীষণ ভাল লাগছে এই অভিনেত্রীর। মাত্র ১০ মিনিটেরও কম সময়ে তার টুইটে ভিউ সংখ্যা ৫৯ হাজার ছারিয়ে গেছে।। সেই সঙ্গে নিজের আগামী ছবি ইমার্জেন্সির শ্যুটিং শেষের কয়েকটি স্ক্রিনশটও পোস্ট করেন।

জানা গেছে, পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী সহিংসতা নিয়ে নিয়মিত বিভিন্ন ধরনের বিতর্কিত পোস্ট দিতেন কঙ্গনা। এ কারণে ২০২১ সালের ৪ মার্চ অভিনেত্রীর টুইটার হ্যান্ডল বন্ধ করে দেওয়া হয়। একাধিকবার কঙ্গনার পোস্ট টুইটার পলিসির আচরণ বিধি লঙ্ঘন করায় অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নেয় টুইটার কর্তৃপক্ষ।