নতুন ছবিতে হাস্যোজ্জ্বল পরীমণি ও রাজ্য  

ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। একসঙ্গে পথচলার শুরু থেকেই নিজেদের মুহূর্তগুলো রঙিন করে তুলেছেন তারা। মাঝে মধ্যেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে সন্তানকে নিয়ে বেশ সরব থাকেন এই তারকা দম্পতি।

সন্তানের সঙ্গে ছোট ছোট খুনসুটিগুলো ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন রাজ-পরী। সম্প্রতি নতুন ছবিতে হাস্যোজ্জ্বলভাবে ক্যামেরায় ধরা দিলেন পরীমণি ও রাজ্য।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সন্তানের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন ‘বিশ্ব সুন্দরী’ খ্যাত এই অভিনেত্রী। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।

ওই ছবিগুলোতে দেখা যায়, একটি ম্যাচিং ব্লাউজে পার্পেল রঙের শাড়ি পরেছেন পরীমণি। সঙ্গে হাল্কা মেকাপে কপালে ছোট লাল টিপ, গলায় পরেছেন সোনালি রঙের লকেটসহ একটি চেইন, কানে সাদা পাথরের কানের দুল, হাতে সোনালি রঙের চুড়ি এবং খোঁপায় লাগিয়েছেন হালকা গোলাপি রঙের ফুল। আর রাজ্যের পরনে রয়েছে একটি সাদা টি-শার্ট। মায়ের কোলে হাস্যোজ্জ্বলভাবে ক্যামেরায় ধরা দিয়েছেন ছোট্ট রাজ্য।

কয়েকদিন আগেই সন্তানের পাঁচ মাস পূর্তি উপলক্ষে ঘরোয়া আয়োজনেই ছেলের বিশেষ দিনটি উদযাপন করেছেন রাজ্যর বাবা-মা। রাজের তোলা ওই মুহূর্তের একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যকে শুভেচ্ছাও জানিয়েছেন মা পরীমণি।