কণ্ঠশিল্পী লিসা কালাম। গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই। তবে তার মধ্যে ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ গান করার সাধনা।
সেই সাধনার রূপ দিয়েছেন তিনি। ৩২ বছর ধরে ভালোবাসার জায়গা থেকে গানগুলো সংগ্রহ করেন তিনি। যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন তিনি।
তবে শিল্পীর আরও একটা ইচ্ছে ছিল, তার গানের মোড়ক উন্মোচন করবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। অবশেষে সেই আশা পূরণ হলো রোববার (৫ জানুয়ারি)।
লিসা কালামের ‘মুজিব হানড্রেড সং’র মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সে কারণে দারুণ খুশি এই শিল্পী।
এ প্রসঙ্গে তিনি বলেন, রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুজিব হানড্রেড সং’র মোড়ক উন্মোচন করেছেন। আমি কৃতজ্ঞ প্রধানমন্ত্রীর কাছে।’
তিনি আরও বলেন, ‘বাঙালির নেতা বঙ্গবন্ধুকে নিয়ে আমার এই আয়োজন তাকে মুগ্ধ করেছে। আর ‘যদি রাত পোহালে শোনা যেত’ গানটি সর্বপ্রথম আমার কণ্ঠে শুনেছেন, সেই কথাও বলেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, লিসা কালামের বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ গানের তালিকায় থাকছে ‘আমি আর করব না মা ইতিহাসের ক্লাস’, ‘কেমন কইরা ভুলব ভাইগো বঙ্গবন্ধুর কথা’, ‘আমাকে বারবার টানে টুঙ্গিপাড়া, ওখানে ঘুমিয়ে আমাদেরই খোকা’, ‘তোমার সমাধি দেখে মনে হয়’, ‘আমি দেখেছি প্রাসাদ ষড়যন্ত্রে’, ‘বঙ্গবন্ধু আবার যখন ফিরবেন’, ‘বঙ্গবন্ধু তোমাকে হারিয়ে’, ‘তোমার রক্তে ভিজে গেছে পৃথিবীর বুক’, ‘যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ ইত্যাদি। গানগুলোর কথা লিখেছেন আবদুল গাফফার চৌধুরী, আবদুল লতিফ, আশরাফুল আলম, গাজী মাজহারুল আনোয়ার, রাহাত খান, কবি আবু জাফর সিদ্দিকী, ফজলুল হক খান, ফেরদৌস হোসেন ভূঁইয়া, হাসান মতিউর রহমান, সরদার আশরাফ উদ্দিন বাবুল, নুরুজ্জামান শেখ, সুব্রত সেন গুপ্ত, শ্যামল দত্ত,





